• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

কালিগঞ্জের নলতায় ৫ শতাধিক ব্যক্তিদের রোজার সামগ্রী বিতরণ

রিপোর্টার: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাধারণ জনগণকে রোজার সামগ্রী বিতরণ করলেন উপজেলার নলতা শরীফের সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক।

বুধবার (১১ মার্চ) বেলা ১২ টায় নলতা শরীফ মার্কেটে আনুষ্ঠানিকভাবে রোজার সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, সমাজসেবক জাহিদুল হকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানেয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, এটিএন নিউজ জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ ফজর আলী, কালিগঞ্জ থানার এসআই মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাড়ে চার শতাধিক নারী পুরুষ প্রতিবন্ধী রুদ্র ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল ও একটি করে কাপড় প্রদান করা হয়। জানা গেছে প্রায় ৩৫ বছর যাবত জাহিদুল হকের পিতা মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন, তারই ধারাবাহিকতায় তার পুত্র আলহাজ্ব জাহিদুল হক রমজান মাসে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন ।ঈদের আগে অসহায় হাত দরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ