• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জের বাজারগ্রামে উচ্ছেদ আতঙ্ক: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনায় স্বারকলিপি প্রদান

রিপোর্টার: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম মৌজার চার শতাধিক হতদরিদ্র পরিবার। চলমান উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করে দীর্ঘদিনের বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাজারগ্রাম মৌজার (জে.এল নং-৪২) জমি ১৯৬২ সালে এসএ খতিয়ানে স্থানীয়দের নামে নিবন্ধিত থাকলেও ১৯৬৪-৬৫ সালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর উক্ত জমি অধিগ্রহণ কওে, তবে কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি বলে দাবি করেন তারা। মাঠ জরিপে (৩০ ধারা সেটেলমেন্ট) অনেকের নাম রেকর্ড হওয়া সত্ত্বেও চূড়ান্ত বি.আর.এস খতিয়ানে কিছু পরিবার নাম না পাওয়ায় বিষয়টি বর্তমানে দেওয়ানী মামলা নং ৮৬/২২ হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে।

এলাকাবাসীর দাবি, ওই জমিতে তাদের পূর্বপুরুষসহ প্রায় ১১০ বছর ধরে শান্তিপূর্ণভাবে চার শতাধিক পরিবার বসবাস করে আসছে। এলাকার স্কুল-কলেজের পরীক্ষার সময় এবং অসহায় পরিবারগুলোর বিকল্প আশ্রয় না থাকায় আকস্মিক উচ্ছেদ তাদের জীবনে চরম সংকট সৃষ্টি করবে বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়।

এলাকাবাসী জানান, সওজ ১৯৬৫ সাল থেকে এত বছর জমি দখল বা উচ্ছেদের উদ্যোগ নেয়নি। কিন্তু সম্প্রতি হঠাৎ মাইকিং করে উচ্ছেদের ঘোষণা দেওয়ায় তাদেও মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্মারকলিপিতে তারা দাবি করেন, আমরা উন্নয়ন চাই, সড়ক চাই-কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমি নিয়ে বসতভিটা ধ্বংস নয়।

তাদের আরও অনুরোধ, চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ না করে সড়ক নির্মাণের জন্য যতটুকু জমি প্রয়োজন ততটুকুই গ্রহণ করা হোক। এলাকাবাসীর ভাষ্য, ওই স্থানে তাদের পূর্বপুরুষদের কবরও রয়েছে, যা উচ্ছেদের ফলে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে স্বারকলিপি জমা দেন ইদ্রিস আলী।

স্বারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ সচিব, সওজের প্রধান প্রকৌশলী সাতক্ষীরা সওজ নির্বাহী প্রকৌশলী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ