• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ব্যবসায়ীকে হেনস্থা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার: / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীকে হেনস্থা ও পরিকল্পিতভাবে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা টেলিভিশন নামের একটা অনলাইন পেজে “কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলার সাথে আটক” শিরোনামে প্রকাশিত ভিডিও এর প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহাজান সরদার।

তিনি বলেছেন, গত মঙ্গলবার (৮জুলাই) আমার বাড়িতে দুপরে আমার আত্মীয়- স্বজনদের দাওয়াত ছিল। বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ায় দুপুরে না আসতে পারায় সন্ধ্যার দিকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমার নিকট আত্মীয় ও তার প্রতিবেশী।

পথিমধ্যে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে সড়কের উপরে পৌছলে আমার আত্মীয়কে আটকিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে পানিয়া গ্রামের কতিপয় নেশাগ্রস্ত ও বিপথগামী উঠতি বয়সের যুবকেরা। আমি লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হীন কর্মকান্ডের কারণ জিজ্ঞাসাবাদ করি।

এসময়ে ওই নেশাগ্রস্ত যুবকেরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ ভিডিও ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন পেজে প্রচার করে। যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমুলক ও উদ্যেশ্য প্রনোদিত।

মূলত তারা আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার প্রতিপক্ষরা এই সকল নেশাগ্রস্ত যুবকদের দিয়ে এহেন মানহানিকর মিথ্যাচার করেছে। আমার ব্যবসায়ীক, সামাজিকভাবে হেয় করতে এই ধরনের নেক্কারজনক ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে জন্ম দিয়েছে। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রতিকার চেয়ে পুলিশ এবং প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার নিকট হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ