• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে চুরির অভিযোগে আটক: কারাগারে মৃত্যু

রিপোর্টার: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাইকেল চুরির অভিযোগে আটক কালিগঞ্জ উপজেলার চর যমুনা গ্রামের যুবক আজিজ সানা (৪৮) সাতক্ষীরা জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সাইকেল চুরির সময় মুসল্লিদের হাতে ধরা পড়েন তিনি। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা জেলা কারাগার-এ পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত (পোস্টমর্টেম) শেষে রবিবার (১ মার্চ) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই দিন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ