• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার ইরান যুদ্ধে চীন ও রাশিয়া নিরপেক্ষ ছিল: ট্রাম্প দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

কালিগঞ্জের সাবেক ইউপি সদস্য জাবেদ আলী আর নেই

রিপোর্টার: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গাজী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি শনিবার (৭ মার্চ) রাত ৭টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোগলা গ্রামের মান্দার গাজীর পালিত পুত্র জাবেদ আলী গাজী বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে গেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও সম্মানিত একজন ব্যক্তি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও সদালাপী স্বভাবের মানুষ।

রবিবার (১৮ রমজান) জোহরের নামাজের পর শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ হোসাইন গাজী। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ