• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জের হোগলা পুরাতন জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আর নেই

রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের হোগলা পুরাতন জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আতিয়ার মোল্লা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৩ বছর।

মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আতিয়ার মোল্লা দীর্ঘ ৩২ বছর হোগলা পুরাতন জামে মসজিদে নিষ্ঠার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। তার সুমধুর কণ্ঠের আজান ও ধর্মীয় একনিষ্ঠতা এলাকাবাসীর কাছে ছিল অত্যন্ত প্রিয় ও পরিচিত। তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও ধর্মপ্রাণ একজন মানুষ।

সোমবার জোহর নামাজের পর হোগলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুস সামাদ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ