• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে অনূর্ধ্ব ৪০ চারদলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার জয়লাভ

রিপোর্টার: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত চার দলীয় অনূর্ধ্ব ৪০ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সাতক্ষীরা ফুটবল একাদশ জয় লাভ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় কুশুলিয়া কসমস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী কুশুলিয়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সাতক্ষীরা ফুটবল একাদশ ১-০ গোলে আশাশুনি উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলার কাজী নবীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার কাজী হুমায়ুন কবির ডাবলু, সাবেক ফুটবলার নুরুজ্জামান পাড়, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার নাজমুস সাকিব লালন, ফুটবলার কাজী আন্ত ইসলাম, ফুটবলার জাহিদ হাসান, ফুটবলার শাহাদাত হোসেন প্রমুখ।

খেলা পরিচালনা করেন রেফারি তাপস কুমার সরকার, সহকারি রুবেল হাসান, রবিউল ইসলাম। ধারাভাষ্যকা ছিলেন মিজানুর রহমান মিজান।

পরবর্তী খেলা: আগামী ৩ জানুয়ারি ২০২৬ একই মাঠে কালিগঞ্জ বনাম পাইকগাছা অনূর্ধ্ব ৪০ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলায় ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ