• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ

রিপোর্টার: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে বর্ণাঢ্য আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় প্রিপারেটরী স্কুলে মাঠে প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা এবং শ্রদ্ধাবোধ, জীবনে সফলতার চাবিকাঠি। নিজের স্বপ্নকে বড় করো, কঠোর পরিশ্রম করো, একদিন তোমরাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।

বিশেষ অতিথর বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। দারুল উলূম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনারুল ইসলাম, কালিগঞ্জ কলেজের অধ্যাপক (অবঃ) আলহাজ্ব আজিজুর রহমান, প্রভাষক নুরুল আমিন মোড়ল, ইউপি সদস্যা লাইলী পারভীন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অভিভাবক সদস্য শ্মশান কুমার সরদার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

এ অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৯ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

মা সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ