• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা

রিপোর্টার: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা ডিএমসি ক্লাবের কচিকাঁচা যুবকের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা হলেই দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে কালিগঞ্জে নারী উদ্যোক্তা উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়নেই এগিয়ে যাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ