• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: “অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৫ মার্চ-২৬) সকাল ১০টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে অগ্রগতি সংস্থার উদ্যোগে “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন” বিষয়ক এ মতবিনিময় সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, প্রভাসক সেলিম শাহরিয়ার প্রমুখ।

 

এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, শেখ মারুফ হোসেন, ফজলুল হক, শেখ আতিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ