• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ও ২২ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় নিজ দায়িত্বাধীন এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সেহারা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে সেলিম মাহামুদ (৪৫)-কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন রাত প্রায় ১২টার পর ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে যান। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ