
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর সহযোগিতায় ১শ’ গ্রাম গাঁজাসহ নলতা চৌমুহনী বাজারের চায়ের দোকানদার শ্রী নিরাতন ঘোষ (৫৯) ও ক্রেতা আরাফাত সরদার(২০) কে আটক করে পুলিশ।
আটককৃত ক্রেতা আরাফাত সরদার উপজেলার তারালী ইউনিয়নের আলমগীর সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর লোকজন তাদেরকে তল্লাশি করে ১শ’ গ্রাম গাজা সহ হাতেনাতে তাদেরকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরবর্তীতে চেয়ারম্যান থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই সোহরাব সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।