• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে গাঁজাসহ ৭ জন আটক

রিপোর্টার: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকা থেকে পুলিশের অভিযানে আনুমানিক ২০-৩০ গ্রাম গাঁজাসহ সাতজনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন,উপজেলার ভাড়াসিমলা বাজার সংলগ্ন এলাকার মৃত মানিক আলী সরদারের ছেলে হাবিবুল্লাহ, পূর্ব নারায়ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিরুল ইসলাম, একই গ্রামের মো. ফজর আলীর ছেলে আলী হোসেন, কাঁকশিয়ালি গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে আবুল কাশেম, একই গ্রামের বজলু সরদারের ছেলে সাজু সরদার, দেয়া গ্রামের রফিক সরদারের ছেলে আব্দুর রহমান এবং কাঁকশিয়া গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে সুমন রহমান।

থানা পুলিশ জানিয়েছে অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ২০-৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক সাতজনকে থানায় নিয়ে এসে হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ