• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রেসক্লাব সভাপতি সফু স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল: আশাশুনিতে তোলপাড় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মাছরাঙা বিল এলাকা থেকে গাঁজা বিক্রির সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

বুধবার (১০ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপোতা গ্রামের মুজিবর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৩০) শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদুর রহমানের কাছে প্রায় ১০ গ্রাম গাঁজা বিক্রির চেষ্টা করছিলেন।

এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দুজনকে আটক করে।খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক দুজনকে থানায় নিয়ে আসেন।

কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ