• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার-২ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে ল স্টুডেন্টস ফোরামের শুভেচ্ছা কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা সাতক্ষীরার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মফজুলার রহমান ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল এক জুতোর পেছনে দৌড়াচ্ছেন ৩ জন ১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে আজিবর রহমান নামে ব্যবসায়ীর উপর হামলা, পিস্তল ঠেকিয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পিস্তলসহ আনিসুর রহমান (৩৫) নামে এক সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় কালিগঞ্জ থানার সদ্য যোগদান করা নবাগত অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ আনিসুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। মামলার অন্যান্য আসামিরা হল শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের ছেলে পলাশ তরফদার (২৪ ) তার সহোদর রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির ছেলে মোহাসিন কাগুজি (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী আজিবর রহমান বিকাল পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্র সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল পলাশ মোহসিনের হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়।

উক্ত ঘটনায় সোমবার (২২ জুন) কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬। এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর এলাকায় ডাকাত ইয়ার আলী, বাহার আলী গ্রুপের সহযোগী হিসেবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।

মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ