• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবলে উজ্জীবনী ইনস্টিটিউট চ্যাম্পিয়ন

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ৫৪ তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবলে উজ্জীবন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (৬ই জানুয়ারি) বেলা ১১ টায় কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন হাই স্কুল এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালক বিভাগে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে উত্তর শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালিকা বিভাগে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার সঙ্গে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১-০ সেটে হাজী তফিল উদ্দিন মাদ্রাসা কে পরাজিত করে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মহিলা মাদ্রাসা ,ভলিবল খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক আহমেদ কবীর এবং সৈয়দ মোমেনুর রহমান, ক্রীড়া পরিচালনা কমিটি সদস্য মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোস্তাহিদ রহমান লিটন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ