• আজ- সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ঈদ-উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চলে গেলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী দেবহাটার আতিয়ার রহমান গদাই কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য সহ প্রাইভেটকার আটক সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল ইরান থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য সহ প্রাইভেটকার আটক

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়।
বর্তমান কয়রা উপজেলার প্রভাস মন্ডলের কন্যা রুপা নামে ওই তরুণী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদর ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারানপুর এলাকায় একটি প্রাইভেটকারে করে এসে এক তরুণীকে অপহরণের চেষ্টা চালায় একটি চক্র। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত এগিয়ে গিয়ে দুই যুবককে আটক করে। পরে ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ এক তরুণীকেও আটক করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে উত্তেজিত জনতা তাদের আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে হেফাজতে নেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় বিভিন্ন অপরাধচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান।

এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ