• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনী টহল পরিচালনা

রিপোর্টার: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি টহল পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মহোড়ার অংশ হিসেবে এই কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টায় নলতা ইউনিয়নের সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।

এ সময় বর্ডার গার্ড বিজিবি ও কালিগঞ্জ থানা পুলিশও উপস্থিত ছিলেন। টহল কার্যক্রমের সময় ভোট কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে বিশেষ নজর দেয়া হয়। প্রশাসনের এই সক্রিয় উপস্থিতি এবং পর্যবেক্ষণ স্থানীয়দের মধ্যে শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রতি আস্থা বৃদ্ধি করেছে।

স্থানীয়রা জানান, প্রশাসনের নিয়মিত নজরদারি ভোটের সময় সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল ভোটগ্রহণকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ