• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ: উন্মুক্তের দাবি এলাকাবাসীর

রিপোর্টার: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ জোরপূর্বক ঘেরা দিয়ে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা পথটি পুনরায় উন্মুক্ত করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, দীর্ঘদিনের ব্যবহৃত পথটি ঘেরা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের আমল থেকেই ওই পথটি জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে পথটি বন্ধ করে দেওয়ায় এলাকার বহু পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের মধ্যে অভিযোগ করেন,কৃষ্ণনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল ফারুক, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, সোনাল্ল্যহ গাজী, নাজমা বেগম, সফুরা খাতুন, আমিনূর রহমান, সুরাত গাজী, মিজানুর রহমান, জালাল গাজী, সোহরাব গাজী, জাকের গাজী, বাকের গাজী, ফেরদাউস গাজী, জাহাঙ্গীর আলম, আরাফাতসহ আরও অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এই পথটি আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই ব্যবহৃত হয়ে আসছে। আমরা বছরের পর বছর এই পথ দিয়ে চলাচল করেছি। এখন জোরপূর্বক পথটি বন্ধ করে দেওয়ায় আমাদের চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আমিনুর রহমান (আলামিন)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জানতে পেরেছি, আমার ভাইদের সঙ্গে শফি সরদার, আমিরুল সরদার, রবিউল ইসলাম, আবুল কাশেমসহ আমাদের পরিবারের সদস্যরা সোমবার (২০ জুলাই) দিনব্যাপী এই ঘের দেওয়ার কাজ করেছেন। তবে এটাও সত্য যে, ওই পথ দিয়ে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন।

তার এমন বক্তব্যে দীর্ঘদিনের চলাচলের পথ থাকার বিষয়টি স্বীকারোক্তি হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দীর্ঘদিনের জনস্বার্থ সংশ্লিষ্ট পথটি পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের পথটি পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ