
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন মোঃ মইনুল ইসলাম খাঁন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
তিনি ৩৮তম বিসিএস ক্যাডার। এর আগে তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় তিনি কর্মরত ছিলেন।
নবাগত এসিল্যান্ড মোঃ মাইনুল ইসলাম খাঁনের এর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়।