• আজ- শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ভূমিকম্পে দেয়াল ধসে তিনজন আহত খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা: ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল সাতক্ষীরায় ভয়াবহ ভুমিকম্প অনুভূত: কয়েকটি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও পাকা দেয়ালে ফাটল ভূমিকম্পে কেঁপে উঠল কালিগঞ্জ, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে হাজারো মানুষ কালিগঞ্জে নলতা মানবতার ঘর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ভূমিকম্পে কেঁপে উঠল সাতক্ষীরা: প্রথমবারের মত উৎপত্তিস্থল আশাশুনির আনুলিয়া ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ইউএনও অফিসেই জামায়াতের সেক্রেটারিকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

কালিগঞ্জে নলতা মানবতার ঘর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিভিন্ন ওয়ার্ডে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে “মানবতার ঘর ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৪ সাল থেকে আত্মমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সংগঠনটির উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার নলতা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এসময় সংগঠন সূত্রে জানা যায়, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক পর্যায়ে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তালিকাভুক্ত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেল, ছোলা, মুড়ি, ও খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। মানবতার ঘর ফাউন্ডেশনের পরিচালক, জেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটন ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল) বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস।

এ সময় সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এ কার্যক্রম বিগত ১২ বছর যাবত চলে আসছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ