• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

ভূমিকম্পে কেঁপে উঠল সাতক্ষীরা: প্রথমবারের মত উৎপত্তিস্থল আশাশুনির আনুলিয়া ইউনিয়ন

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অপরাধ বার্তা ডেস্ক: সাতক্ষীরায় স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আকস্মিক এই ভূকম্পনে কেঁপে ওঠে পুরো জেলা। যার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলারই প্রত্যন্ত একটি অঞ্চল আশাশুনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ করেই প্রচন্ড ঝাঁকুনি শুরু হয়। জুমার নামাজের সময় হওয়ায় তখন অনেক মানুষ মসজিদে ছিলেন। তীব্র কম্পন অনুভূত হতেই মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মসজিদ ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

শহরের বহুতল ভবনগুলো থেকে বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে সাতক্ষীরায় এত শক্তিশালী ঝাঁকুনি তারা কখনও অনুভব করেননি। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি, যেটি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ