• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

শ্যামনগরে ছেলে ও বৌ’র হামলায় আহত পিতা-মাতা

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগরে ছেলে ও ছেলের বৌ এর হামলায় পিতা-মাতা আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত পিতা মোহাম্মাদ আলী গাজী শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিপুর গ্রামে।

অভিযোগে আহত মোহাম্মাদ আলী গাজী বলেন, আমার ছেলে মোঃ রবিউল ইসলাম ছেলের বৌ মমতাজ খাতুন ও ইয়াছিন সহ ৩/৪ জনের বিরুদ্ধে মারধর করেন। তিনি অভিযোগ তুলে আরো বলেন, ভিটা বাড়ীর সম্পত্তি নিয়ে আমার মেজো ছেলে শফিকুল ইসলাম এর সাথে মনোমালিন্য সহ বিরোধ চলছিল। বিরোধের জের ধরে বড় ছেলে আমাদের উপর দারুনভাবে ক্ষিপ্ত হয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের ভিটা বাড়ী হতে বিতাড়িত করা সহ মারপিট করে জখম করা ও বিভিন্নভাবে হয়রানী সহ ক্ষতিসাধন করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে থাকে। ছেলে ও ছেলের বৌ জোর পূর্বক আমার মেজো ছেলের সম্পত্তি জবর দখলের চেষ্টা করায় আমার মেজো ছেলে বাধ্য হয়ে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করে।

 

বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে আসামীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে দেশীয় অস্ত্র সঙ্গে সজ্জিত হয়ে আমার মেজো ছেলের ভিটা বাড়ীর সম্পত্তিতে প্রবেশ পূর্বক জবর দখলের চেষ্টা করে। তখন আমি তাদের অন্যায় কাজে বাঁধা দেওয়ায় আমাকে লাঠি-সোঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। তখন আমার স্ত্রী আফুজা বেগম আমাকে উদ্ধার করতে আসলে সকলে তাকেও এলোপাতাড়িভাবে মারপিট করে আহত করে।

 

এ সময় স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

অভিযোগের বিষয় শ্যামনগর থানা পুলিশ জানান, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ