• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিল

রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তরা বলেছেন, বিগত দিনগুলোর তুলনায় বর্তমান সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছে। সাংবাদিকতা মাধ্যমে সমাজের অসংগতি উঠে আসে। তাই নতুন বাংলাদেশ গড়তে সঠিক সাংবাদিকতা প্রয়োজন। সাংবাদিকদের সমাজ ও দেশ গড়তে অনেক ভূমিকা রয়েছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারী) ৭ রমজান দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্টা আবুতালেব মোল্ল্যা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, জামায়াত উপজেলা সেক্রেটারি এএইচএম এমদাদুল হক, জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, বিআরডিবি সন্দীপ মন্ডল, এসআই সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এবাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, পারুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক হাসান সরাফি, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন ময়না, পারুলিয়া মৎস্য কমিটির সভাপতি আব্দুল কাদের মেম্বর, সাধারন সম্পাদক জিয়াদ আলী মোড়ল মেম্বর, মৎস্যজীবী দল সাধারন সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি সুমন বাবু, সাবেক সহ-সভাপতি আবু হুরায়রা ও রাজু আহমেদ, যুগ্নসম্পাদক লিটন ঘোষ বাপী ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এম এ মামুন, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য দীপঙ্কর বিশ্বাস, রুহুল আমিন, দৃষ্টিপাত সদর প্রতিনিধি উত্তম রায়, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ