• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার সংবাদ প্রকাশ: নিজেকে নির্দোষ সাজাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা

রিপোর্টার: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান এর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে শত শত নারী-পুরুষকে হয়রানির অভিযোগে নিউজ প্রকাশের পর তার গাত্রদাহ শুরু হতে থাকে। এক পর্যায়ে নিজেকে নির্দোষ বানাতে জনৈক সাংবাদিককে ভুল তথ্য দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করে যাচ্ছে।
এদিকে ওই ওয়ার্ডের সাহেব আলী নামে এক নাগরিকের সাথে অভিযুক্ত ইউপি সদস্যের রেকর্ডকৃত অডিও ফোনালাপে দেখা গেছে ইউপি সদস্য নিজ মুখে স্বিকার করেছেন যে তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন। এবং তাকে বলতে শোনা গেছে এটার জন্য তাকে উপর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে নিউজ প্রকাশের পর তিনি মুহূর্তেই যেন চোখ উল্টে দেয়ার চেষ্টা করে এটাকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করেছেন।
ইউপি সদস্য তার বিরুদ্ধে প্রকাশিত নিউজ ভিন্ন খাতে প্রবাহিত করতে জনৈক সাংবাদিককে ভুল তথ্য দিয়ে “ভিজিএফ এর তালিকা প্রস্তুতের উদ্যোগকে ভিন্নখাতে প্রবাহের মাধ্যমে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে”। শিরোনামে কাউন্টার নিউজ প্রকাশ করা হয়েছে। কিন্তু টাকার বিনিময়ে কাউন্টার নিউজ করতে পারলেও জন সম্মুখে চোরের মুখোশ উন্মোচন করা হলে তাকে কি আর নির্দোষ প্রমাণ করা সম্ভব!
একাধিক এলাকাবাসির বক্তব্য, কম বেশি কিছু না ঘটলে কিছু রটে না। সে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন কিন্তু সাংবাদিকদের কারনে তার মুল লক্ষ্য সফল করতে পারেনি। তবে ওয়ার্ডবাসির ধারনা আজ হোক কাল হোক অভিযুক্ত এই মেম্বার ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ বানিজ্যের এক খেলা খেলবেন। তাই ভবিষ্যতে উল্লেখিত ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের সময় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ