• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

সাতক্ষীরায় প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষের টাকার জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ

রিপোর্টার: / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: দাবিকৃত ঘুষের টাকা না দিয়ে প্রতিবাদ করায় ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি অফিসে ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

 

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষকদলের আহ্বায়ক। তিনি পাশাপাশি ঠিকাদারি পেশায় নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

 

এদিকে ঘটনার পরপরই সালাউদ্দীন লিটন নামে একজন ফেসবুকে লাইভ করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে।

 

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি একটি টেন্ডারের জামানত ছাড় করতে অফিসে যান। ওই সময় অফিসের এসও আলামিন হোসেন তার কাছে দেড় হাজার টাকা ঘুষ দাবি করেন। উপায় না পেয়ে এক হাজার টাকা দিয়ে দফারফা করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে পুনরায় তিনি তার ফাইল ছাড়াতে গেলে আলামিন ফের ৫০০ টাকা দাবি করেন। একই সঙ্গে পিয়ন দুঃখু তার কাছে ১০০ টাকা দাবি করেন।

 

দাবিমতো টাকা না দিয়ে তিনি অফিসের কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লে সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী তাকে প্রায় ঘণ্টাব্যাপী তালাবদ্ধ করে আটক রাখেন। পরে স্থানীয় ঠিকাদারদের সহযোগিতায় মুক্ত হন তিনি।

জানতে চাইলে এ বিষয়ে সদর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী ইয়াকুব আলী জানান, ‘গতকাল বুধবার ঠিকাদার জাহাঙ্গীরের একটি জামানত ম্যাচিউর হয়। আজ দুপুরে তিনি অফিসে এসে এসও আলামিনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জাহাঙ্গীর এসও আলামিনকে মারতে উদ্যত হন। আমি ঘটনাটি শুনে তাকে অফিস থেকে বের হয়ে যেতে বলি। কিন্তু তিনি বের না হয়ে পুনরায় বাগ্বিতণ্ডায় জড়ান। ওই সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে সুরক্ষার জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখি। এরপর জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজনকে খবর দিই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় দু’পক্ষের মীমাংসা শেষে জাহাঙ্গীরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।’

 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, ‘ঘটনাটি শুনে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ ঘুষ নিয়ে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ