• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে পল্লীবন্ধু এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালণ

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কালিগঞ্জ থানা মসজিদে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও থানা মসজিদের সেক্রেটারি শেখ সাইফুল বারী সফু। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতাদের মধ্যে ফজলুর রহমান, শাকির আহমেদ, নাসির উদ্দিন, এস এম আহমদউল্লাহ বাচ্চু, শেখ বাকিয়ার রহমান এবং শ্রমিক নেতা ইয়াকুব আলীসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় থানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মসজিদের মুসল্লি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পল্লীবন্ধু এইচ এম এরশাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ