• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে পাট ডুবানোকে কেন্দ্র করে দিনমজুরকে মারপিট: থানায় অভিযোগ

রিপোর্টার: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নৈহাটি এলাকায় পাট ডুবানোকে কেন্দ্র করে এক দিনমজুরকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং শ্রমিকদের মজুরির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত দিনমজুরের ছেলে মো. হাবিবুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে দিনমজুর মো. আবু তালেব গাজী স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলামের পাট ডুবানোর কাজে নৈহাটি এলাকার একটি সরকারি খালে যান। দুপুর সাড়ে ১২টার দিকে পাট ডুবানোর সময় আগে থেকে পানিতে ডুবিয়ে রাখা অন্য একটি পাটের সঙ্গে স্পর্শ লাগাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, কিনু (কিনো) গাজীর ছেলে আইনুল গাজী (৩২) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আবু তালেব গাজীর ওপর হামলা চালান। এ সময় তাঁকে বাঁশের লাঠি ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। হামলায় তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় এবং কপাল ও নাকে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় খালের পাড়ে রাখা আবু তালেব গাজীর শার্টের পকেটে থাকা শ্রমিকদের মজুরির ৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

গুরুতর আহত আবু তালেব গাজীকে প্রথমে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ