• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর করুন মৃত্যু

রিপোর্টার: / ৩৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের রিয়া দাশ (৭) ও সুষমিতা দেবনাথ (৭) নামের দুই প্রাথমিক স্কুল শিক্ষার্থীর পানিতে ডুবে করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। তারা উভয়েই ৩৯ নং নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী রিয়া দাস। সে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত উত্তম দাসের মেয়ে ও সুষ্মিতা দেবনাথ একই গ্রামের রাম দেবনাথের মেয়ে।

রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে ওদের দুজনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সেখানে তাদেরকে বসিয়ে রেখে আমি বাড়ির জামা কাপড় নিতে আসি। পুকুর পাড়ে তাদেরকে না পেয়ে তাদের জুতা দেখতে পায়ে আমি ভীতু সন্ত্রস্ত হয়ে ডাক চিৎকার শুরু করি। আমার ডাক চিৎকারের এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এসে পুকুরে জাল ফেলতে শুরু করে। অনেকক্ষণ জাল ফেলার পরে যখন খুঁজে না পাওয়া যায় তখন স্থানীয়রা পুকুরে ঝাঁপিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পায়ে বেঁধে প্রথমে রিয়া দাসকে এবং পরবর্তীতে সুষ্মিতা দেবনাথকে খুঁজে পাওয়া যায়। তাদের উভয়কে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে দেখালে তিনি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের উভয়ের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ