• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ফেনসিডিলসহ যুব আটক

রিপোর্টার: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৪ বোতল নেশাজাতীয় ইউনিসিরেক্স সিরাপসহ মোস্তাফিজুর রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মৌতলা বাজারে এ ঘটনা ঘটে। আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমান একটি মোটরসাইকেলযোগে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় মৌতলা বাজার এলাকায় সামাদ শেখ নামে এক ভ্যানচালক রাস্তায় ভ্যান রাখায় ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজুর তাকে ঘুষি মারেন। এ ঘটনায় উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোস্তাফিজুরের কাছে থাকা ৪ বোতল ইউনিসিরেক্স সিরাপ নিচে পড়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা তাকে মোটরসাইকেলসহ আটক করে। তবে আটক হওয়ার পর মোস্তাফিজুর দাবি করেন, মোটরসাইকেলটি তার নয়।

পরে মোটরসাইকেলের প্রকৃত মালিক হিসেবে মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী (বাবু) ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা আটক মাদক ব্যবসায়ীকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ