• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

কালিগঞ্জে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ করলেন কাজী আলাউদ্দিন

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে দক্ষিনশ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় বাঁশতলা বাজার মোড়ে পথ সভায় দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাঁপুই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।

বক্তব্য রাখেন কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিনশ্রীপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, রতনপুর বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, মথুরেশপুরের সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, কুশুলিয়া বিএনপির সভাপতি হাসানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন প্রমুখ।

পরে উপজেলার বাঁশতলা বাজার এলাকায় ধানের শীষের র‌্যালী শেষে সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

পথসভার একপর্যায়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কাজী মোঃ আলাউদ্দীনের উন্নয়নে বিশ্বাসীদের সরব উপস্থিতিতে জনসমাবেশে রূপ নেয়।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ