• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত ও সনদ বিতরণ

রিপোর্টার: / ৪০১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ১০ দিনব্যাপী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমে ৪০ জন পুরুষ ও ২৪ জন নারী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপির পরিশিক্ষিকা শরিফা খাতুন, ইউনিয়ন দল নেতা প্লাবন বিশ্বাস, দল নেত্রী আসমা খাতুন।

এসময় প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে ভিডিপি’র এই মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধিতে আপনাদের অংশগ্রহণ আগামীতে আরও কাজে লাগবে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ