• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টার: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স সময়মতো নবায়ন না করা এবং অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে নলতা বাজারের অ্যাপোলো ফার্মেসি, শেখ ফার্মেসি, নলতা ফার্মেসিসহ কালিগঞ্জ সদরের রিফাত ভেটেরিনারি মেডিকেল ফার্মেসি এবং আরও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ড্রাগ কর্মকর্তা এবং কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কালিগঞ্জ থানার এএসআই গৌরাঙ্গ, এসআই রাসেলসহ পুলিশের একটি দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান বলেন, জনস্বার্থে বাজারে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন এবং ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ