• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে স্থানীয় উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

মো. খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট সমাজসেবক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল হোসেন, প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক এস. এম. আহম্মদ উল্লাহ বাচ্ছু, তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন ও সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজের জন্য এক মারাত্মক ব্যাধি ও অভিশাপ। এর ভয়াবহ ছোবলে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে থানার উপ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের কুফল থেকে দূরে রাখা সম্ভব। এ জন্য অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ