• আজ- মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কালিগঞ্জে মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে কবি রবের সচেতনতামূলক বার্তা

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সমাজের অবক্ষয়, মাদকাসক্তি, সন্ত্রাস ও নৈতিক পতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কবি ও পল্লী লেখক । সম্প্রতি তিনি এক সচেতনতামূলক বক্তব্যে সমাজে মাদকের ভয়াবহ প্রভাব এবং তরুণ প্রজন্মের বিপথগামিতা নিয়ে বিভিন্ন মন্তব্য তুলে ধরেন। তিনি বলেন, চেয়েছিলাম সমাজকে ফুলের মতো সাজাতে, কিন্তু সন্ত্রাস ও অন্যায়ের বাঁধায় তা সম্ভব হয়নি। সমাজে সত্য ও ন্যায়ের কথা বললে মানুষকে নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয় বলেও তিনি অভিযোগ করেন।

তার বক্তব্যে উঠে আসে মাদকের ভয়াবহ সামাজিক প্রভাবের চিত্র। তিনি দাবি করেন, মাদক সমাজ ধ্বংসের অন্যতম কারণ এবং এটি পরিবার, নারী ও তরুণ সমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষ্যমতে, মাদকের কারণে সমাজে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও পারিবারিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে শহর ও গ্রামাঞ্চলে কিশোর ও যুবকদের একটি অংশ “টোকাই গ্রুপ” নামে দলবদ্ধভাবে বিপথে জড়িয়ে পড়ছে। বিশেষ করে ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোর এবং ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৫ মে) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী পোস্টার ও ব্যানার ঝুলিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। এসময় সাংবাদিকদের তিনি বলেন,আমি জানি না কতটা সফলতা অর্জন করতে পারব, তবে আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে প্রচার ও ব্যানার নিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছি।”

শেষে তিনি সমাজের সচেতন মহল, প্রশাসন ও অভিভাবকদের প্রতি মাদকবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ