• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

কালিগঞ্জে যুবকের আত্মহত্যা

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে হারুন অর রশিদ (২০) নামের এক যুবক তার বসতঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আত্মহত্যাকারী ওই যুবক উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের মৃত ইছাক আলী গাজীর ছেলে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ওই যুবকর মামা রেজাউল করিম জানান, তার ভাগ্নে দীর্ঘদিন যাবৎ মানসিকরোগে আক্রান্ত ছিল। তাকে দীর্ঘ ৮/৯ মাস যাবৎ চিকিৎসা চলমান ছিলো। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আমার ভাগ্নে বউ জেসমিন খাতুন (১৮) ও ভাগ্নে তার শ^শুর বাড়িতে অসুস্থ শাশুড়িকে দেখিতে যায়। পরবর্তীতে ১১ টার দিকে আমার ভাগ্নে তার বউকে তার অসুস্থ মায়ের নিকট রেখে বাসায় চলে আসে।
দুপুর ১২ টার দিকে আমার বোন হালিমা বেগম বাসার দরজা খুলে দেখে যে, আমার ভাগ্নে বসত ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় কালো রংয়ের ফিতা পেঁচিয়ে ঝুলছে। আমার বোনের ডাক-চিৎকার করিলে স্থানীয় লোকজন আসে আমার ভাগ্নেকে নামিয়ে তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তার নিকট নিয়ে গেলে গ্রাম্য ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাসটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ