• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন গ্রেফতার

রিপোর্টার: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন আলমকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জের মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় থানা পুলিশের একটি চৌকস টিম এবং সেনাবাহিনীর সদস্যরা।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহিন আলম (৩৬) কে আটক করা হয়। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে।

অভিযানের সময় আটক শাহিনের নিকট থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আটক শাহিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার (২৪ নভেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ