• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

রিপোর্টার: / ৪০৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: যুব সমাজকে দ্বন্দ্ব নিরসন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যবহার, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দক্ষ করে গড়ে তুলতে কালিগঞ্জে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

(২৪ থেকে ২৬ নভেম্বর) বুধবার দিন ব্যাপী উপজেলার সুশীলন প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এবং বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা হাইকমিশনের পলিটিক্যাল অফিসার মিস্টার বানিয়ার আরকান্ড ফিলিপ।

তিনি বলেন, “যুবরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। তাঁদের সক্রিয়, সচেতন ও ইতিবাচক ভূমিকাই পারে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা হাইকমিশনের পলিটিক্যাল এ্যাডভাইজার নেছার আহমেদ।

রূপান্তরের প্রজেক্ট কো অডিনেটর গাজী মফিজুর রহমান বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি দ্বন্দ্ব নিরসনে গঠনমূলক ভূমিকা রাখবেন। প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনার খালিদ লামি ও সুমিত শাহারিয়ার। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৪টি ইউনিয়নের ৩০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, “আজকের এই প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং তা মাঠপর্যায়ে বাস্তবায়নের অঙ্গীকার।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ