• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক

রিপোর্টার: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার চোমরখালী এলাকার নিতাই চন্দ্র ঘোষ ছেলে এর প্রদীপ কুমার ঘোষ দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি তার স্ত্রী তন্দ্রা রানী ঘোষ (৪২), ছেলে প্রত্যয় (১৮) ও মেয়ে প্রত্যাশা (৫)-কে নিয়ে স্থানীয় বিশ্বনাথ দে’র বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশু প্রত্যাশা তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। এ সময় ঘুষুড়ি গ্ৰামের কিনু নন্দীর ছেলে অভিজিৎ (২৩), একই পুকুরে স্নান করছিলেন।

পরবর্তীতে শিশুটির মা তাকে বাড়িতে যেতে বললে সে পুকুরে অবস্থান করছিল। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা পুকুর ঘাটে গিয়ে দেখতে পান, অভিযুক্ত অভিজিৎ সেখান থেকে সরে যাচ্ছে। পরে শিশুটির কাছে জানতে চাইলে সে ঘটনার বিষয়ে তার মাকে জানায়।

ঘটনাটি প্রথমে লোকলজ্জার ভয়ে গোপন রাখা হলেও পরবর্তীতে এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অভিজিৎকে গৃহবন্দি করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ মামলা রুজু করে।

মামলা দায়েরের পর গত শুক্রবার ১২ জুন সন্ধ্যায় কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অভিজিৎকে আটক করে থানায় নিয়ে আসে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ