• আজ- সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ঈদ-উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চলে গেলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী দেবহাটার আতিয়ার রহমান গদাই কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য সহ প্রাইভেটকার আটক সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনল ইরান থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৯৫০ এর উদ্যোগে প্রায় ২ হাজার ৬ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে শ্রমিক ইউনিয়নের নিজস্ব হলরুমে এ বোনাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় শ্রমিকদের হাতে ঈদ বোনাস তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস সমিতির সাবেক আঞ্চলিক কর্মকর্তা শরীফ আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম আহমেদ, আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি শেখ বাকী,প্রবাসী বন্ধু মহল ও একতা গ্রুপের চেয়ারম্যান ফারুক হোসেন সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বাবু, সহ-সভাপতি কবিরুল ইসলাম ও মহাতাপ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন রহমান, সমাজকল্যাণ সম্পাদক আজমির হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, সাদ্দাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সারা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ঈদের আনন্দ শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শ্রমিক ইউনিয়নের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয় এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ