• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে সরকারি কাজে বাধা: ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা একটি জমি-সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের বাসিন্দা মতিউর রহমান তার বাড়ির প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান ঘটনা স্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেন।

তদন্ত কালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ শোকর আলী সরকারি কাজে বাধা প্রদান এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে নিবৃত করার চেষ্টা করলেও তিনি আরও বেপরোয়া আচরণ করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় শেখ শোকর আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমানের বাড়ির মূল গেট বন্ধ করে পাকা প্রাচীর নির্মাণ করায় পরিবারটি দীর্ঘদিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল। নিরুপায় হয়ে প্রশাসনের শরণাপন্ন হলে তদন্তের মাধ্যমে বিষয়টি আমলে নেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তারা বলেন, সময়োপযোগী এই উদ্যোগে ভুক্তভোগী পরিবার স্বস্তি পেয়েছে এবং সরকারি দায়িত্ব পালনে দৃঢ় অবস্থান নেওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ