• আজ- রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন কালিগঞ্জে সাজিদা হত্যাকাণ্ডের আসামি বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জে সংবাদ সম্মেলনে ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন: নিরাপত্তাহীনতার অভিযোগ নলতা ঘোষ ডেয়ারির পরিবারের বাঁশের সাঁকোই ভরসা: ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক তালায় ঝুঁকি নিয়ে চলছে ক্লাস, শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা স্থলবন্দরে মানববন্ধন ও কর্মবিরতি কালিগঞ্জে ড্রেন-কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ: কাজ শেষ না হতেই ভাঙন তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন: শোক প্রকাশ প্রভাষক মামুন ও আলফাতকে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন

কালিগঞ্জে সাজিদা হত্যাকাণ্ডের আসামি বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে গৃহবধূ সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই আব্দুল খালেকসহ স্বজনরা। রবিবার (১০ মে) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নিহতের ভাই উপজেলার রঘুনাথপুর গ্রামের কেরামত আলী মোল্লার ছেলে আব্দুল খালেক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার বোন সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনকে অভিযুক্ত করা হলেও পরবর্তীতে রহস্যজনকভাবে তা কর্তন করে মাত্র দুই জনকে আসামি করা হয়েছে। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন অনেকটা তড়িঘড়ি করে আরেকটি এজাহারে আমাকে স্বাক্ষর করিয়ে নেয়। যা আমার দাখিল করা অভিযোগের সাথে মিল নেই। ওসি’র পক্ষপাতমূলক আচরণের কারণে মামলার সুষ্ঠু তদন্ত বাঁধাগ্রস্ত হতে পারে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ পড়া আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে নিহত পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ