• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

কালিগঞ্জে সড়ক কার্পেটিং কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ

রিপোর্টার: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে উত্তর চরদাহ হয়ে দক্ষিণ ছনকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজে শুরুতেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম মিলন, শাহালম বাপ্পি, আমজাদ হোসেন বাবু, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতা তকবির আলমসহ ১৫/২০ জন এলাকাবাসী কাজের অনিয়মের বিষয়টি নজরে আনেন।

তারা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। বহু বছর পর সরকারি বরাদ্দে কাজ শুরু হলেও শুরুতেই যদি দুর্নীতি হয়, তাহলে এই সংস্কারের কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে তারা সংস্কারবিহীন সড়ক দিয়েই চলাচল করবেন, কিন্তু দুর্নীতি মেনে নেবেন না। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নষ্ট করবে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে অফিস স্টাফ পাঠান। পরিদর্শন শেষে তিনি জানান, কোনোভাবেই নিম্নমানের ইট দিয়ে কাজ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্যবহৃত সব নিম্নমানের ও এ্যাজিং না করা ইট তুলে নিয়ে ভালো মানের ইট দিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে আবারও অফিসের লোক পাঠিয়ে নিম্নমানের ইট অপসারণ করা হবে, অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইট তুলে ফেলা হবে।

উল্লেখ্য, সড়কটির কাজ শ্যামনগর উপজেলার ঠিকাদার আলমগীর হোসেন টেন্ডারের মাধ্যমে পেয়েছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসী দ্রুত সঠিক নিয়ম ও মান বজায় রেখে কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ