• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

কালিগঞ্জে পুলিশের সহায়তায় হারানো মোবাইল উদ্ধার: মালিকের কাছে হস্তান্তর

রিপোর্টার: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

কালিগঞ্জ উপজেলার মোঃ শফিকুল ইসলামের মোবাইল ফোনটি গত ৪ জানুয়ারি হারিয়ে যায়। এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮৩) করেন। জিডির পর মোবাইল ফোন উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় কালিগঞ্জ থানায় কর্মরত এএসআই মোঃ আতিকুর রহমানকে। এএসআই আতিকুর রহমান তথ্যপ্রযুক্তি ও তদন্তের মাধ্যমে মাত্র ১২ দিনের মধ্যেই মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে গত শুক্রবার (১৬ জানুয়ারি) উদ্ধারকৃত মোবাইল ফোনটি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন আনুষ্ঠানিকভাবে মোঃ শফিকুল ইসলামের হাতে তুলে দেন।

এ বিষয়ে এএসআই মোঃ আতিকুর রহমান বলেন, বর্তমানে হারানো মোবাইল ফোন উদ্ধারে বাংলাদেশ পুলিশ অত্যন্ত তৎপর। আমরা সব সময় নিষ্ঠার সঙ্গে জনগণের হারানো সম্পদ উদ্ধারে কাজ করে যাচ্ছি।

মোবাইল ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করে মোঃ শফিকুল ইসলাম বলেন, এতো অল্প সময়ে আমার মোবাইল ফোন ফিরে পাব এটা ভাবতেই পারিনি। কোনো ধরনের উৎকোচ ছাড়াই ফোনটি হাতে পেয়েছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। পুলিশ নিয়ে মানুষের মাঝে অনেক সময় নেতিবাচক ধারণা থাকে, কিন্তু এ ধরনের কাজ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে। তিনি এ সময় কালিগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ