• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

রিপোর্টার: / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রাঙ্গণে সুসজ্জিত ও মনোরম পরিবেশে আয়োজিত প্যান্ডেলে প্রায় তিন শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ইফতার কমিটির আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের যৌথ সঞ্চালনায়
ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেখ হোসাইন আহমেদ গোলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর। ইফতার কমিটির সদস্যবৃন্দ ও মেহমানদার ক্যাটারিং সার্ভিসের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।

ইফতার ও নামাজ শেষে অতিথিরা প্রেসক্লাব মিলনায়তনে এক চা-চক্রে মিলিত হন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ