• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

কালিগঞ্জ প্রেসক্লাবে ইউএনও অনুজা মন্ডলকে বিদায়ী সংবর্ধনা

রিপোর্টার: / ৩১৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মন্ডল বলেন, কালিগঞ্জে কর্মকাল আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই উপজেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। প্রশাসনিক দায়িত্ব পালনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। আমি কালিগঞ্জের মানুষের জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা জানাই।

সভাপতির বক্তব্যে শেখ সাইফুল বারী সফু বলেন, ইউএনও অনুজা মন্ডল অত্যন্ত দক্ষ, সৎ ও মানবিক একজন প্রশাসনিক কর্মকর্তা। তার সময়ে কালিগঞ্জে অনেক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি একজন উদার প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ