
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ২টায় রতনপুর পিডিকে ফুটবল মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর কারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়েও আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ড. মিজানুর রহমান এবং রতনপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান এম. আলিম আল রাজি (টোকন)।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।