• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালীগঞ্জে প্রতারণার ফাঁদে নিঃস্ব একটি পরিবার

রিপোর্টার: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের থালনা দক্ষিণপাড়ায় একটি দরিদ্র পরিবারের ওপর প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কার্তিক চন্দ্র সরকার নামে এক কথিত চিটার, যিনি মিথ্যা মামলা ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ইউসুফপুর গ্রামের আলী বাক্স গাজীর দুই ছেলে আকিম গাজী (৩৬) ও তকিম গাজীকে নিঃস্ব করে দিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়,পরিবারটি দীর্ঘদিন ধরে সরকারি পজিশন জমিতে বসবাস করছিল। স্থানীয়দের পরামর্শে তারা বসবাসের অনুমতি পায় এবং কিছু অর্থ প্রদানও করে। কিন্তু কার্তিক চন্দ্র পুনরায় টাকা দাবি করলে গাজী পরিবার অস্বীকৃতি জানায় এরপর থেকেই শুরু হয় মিথ্যা মামলা ও উচ্ছেদ অভিযান।

গত ১০ নভেম্বর প্রশাসনের উপস্থিতিতে পরিবারটিকে উচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ভাঙা ঘরের টিন, সিমেন্ট পাইপ আর অসহায় পরিবারের আহাজারি। স্থানীয়রা অভিযোগ করেন, কার্তিক চন্দ্র সরকার ‘থালনা দক্ষিণপাড়া সর্বজনীন শ্মশান ঘাট কমিটি’র নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকেও টাকা আদায় করেন।

স্থানীয় আজিজুর রহমান, মনি, জয়ন্ত কুমারসহ অনেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের গ্রেপ্তার দাবি করেছেন। ভুক্তভোগী আকিম গাজীর বলেন কার্তিক আমাদের কাছ থেকে টাকা নিয়ে আবারো দাবি করে। না দিলে মিথ্যা মামলা দেয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ