• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এ মিছিল করেন তারা।

এ সময় তারা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’ ‘জিয়া, খালেদা,’ ‘ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষুব্ধরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি গঠন করে বিএনপি। পরে একই বছরের জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি খুবই ছোট আকারে করবে বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারীর অনেককেই কমিটির বাইরে রেখেই কমিটি প্রকাশ করে। এখন পর্যন্ত এই আংশিক কমিটি দিয়েই দেড় বছরে করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সাবেক নেতাকর্মীরা জানান, ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করা তাদের দল থেকে দূরে ঠেলে রেখেছে। তারা জানান, আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্নতায় ভুগছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে জেল-জুলুম হামলা মামলার স্বীকার হয়ে এখন দলীয় পরিচয়হীনতায় ভুগছেন তারা। ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ