• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ক্যাডেটে ভর্তি পরীক্ষায় ইমদাদ ক্যাডেট স্পেশাল ব্যাচের শতভাগ সাফল্য

রিপোর্টার: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: চলতি বছরের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ইমদাদ ক্যাডেট স্পেশাল ব্যাচ। এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী এই ব্যাচের মোট চারজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য ক্যাডেট কলেজ ও মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা (গঈঝক) এ ভর্তির সুযোগ পেয়ে গৌরব উজ্জ্বল করেছে প্রতিষ্ঠানটিকে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। শুরু থেকেই শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, মানসিক দঢ়তা ও একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলস্বরূপ, তারা ভর্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক ও চ্যালেঞ্জিং পরীক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পেরেছে।

চার শিক্ষার্থী হল- সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার হাবিবুল ইসলামের মেয়ে সিদ্রাতুল মুনতাহা, মুন্সিপাড়া এলাকার রাশিদুজ্জামানের ছেলে নুনসাকিন বিনতে জামান, কাটিয়া মাষ্টারপাড়া এলাকার মীর নুরে আলম সিদ্দিকীর মেয়ে আহনাফ সিদ্দিকী ও একই এলাকার মোঃ সফিউল্লাহ’র ছেলে সালমান বিন সফি।

ইমদাদ ক্যাডেট স্পেশাল ব্যাচের পরিচালক ও শিক্ষকবৃন্দ এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা।” তারা আরও আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে এই ব্যাচ থেকে আরও বেশি শিক্ষার্থী ক্যাডেট কলেজ ও সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাবে।

এই সাফল্যে শিক্ষার্থীদের অভিভাবকরাও আনন্দিত ও গর্বিত। তারা প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইমদাদ ক্যাডেট স্পেশাল ব্যাচ ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইমদাদ ক্যাডেট স্পেশাল ব্যাচ থেকে ৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে সবাই লিখিত পরীক্ষায় উর্ত্তীর্ণ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ